
রাজধানীর উত্তরায় ফুটপাত দখলদারদের উচ্ছেদে ‘ঢাকঢোল পিটিয়ে’ সতর্ক করেছে পুলিশ ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা বিএনএস সেন্টার এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়েই অবৈধ দোকানপাট সরানোর হিড়িক পড়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির উত্তরা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আনোয়ার সাঈদ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রুবেল আহমেদ, উত্তরা পূর্ব জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মাহবুবসহ শতাধিক ট্রাফিক ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি টিমও অভিযানে অংশ নেয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিএনএস সেন্টার এলাকায় ফুটপাত দখল করে চা, কাপড় ও ফলের ব্যবসা চলছিল। বেলা ১১টার দিকে পুলিশ সদস্যদের জড়ো হতে দেখে দোকানদারেরা দ্রুত মালামাল সরাতে শুরু করেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা আজ কোনো দোকান উচ্ছেদ বা জরিমানা করেননি। তাঁরা মূলত রাস্তা ও ফুটপাত দখলকারী দোকানদারদের আইন সম্পর্কে বুঝিয়ে সতর্ক করেছেন।
অভিযানকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা জানান, তাঁদের কোনো কাজ দেওয়া হয়নি, শুধু রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাজ করতে পারলে তাঁদের ভালো লাগত বলে তাঁরা মন্তব্য করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো সড়ক, মহাসড়ক বা আন্ডারপাসে দোকানপাট রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। এর ব্যত্যয় ঘটলে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। প্রয়োজনে মালামাল বাজেয়াপ্ত করে নিলাম করারও সুযোগ আছে।
মো. আসাদুজ্জামান আরও জানান, ডিএমপি কমিশনারের গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে অভিযান শুরু হয়েছে। উত্তরার যানজটের অন্যতম কারণ ফুটপাত দখল। আজ প্রথম দিন হওয়ায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি, তবে এরপরও আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরা বিভাগের ডিসি (ট্রাফিক) মো. আনোয়ার সাঈদ বলেন, ‘বিএনএস সেন্টারের পশ্চিম পাশে অনেকগুলো গ্যারেজ রয়েছে, যারা রাস্তার ওপর গাড়ি মেরামত করে। বিজ্ঞপ্তির পর অনেকাংশে রাস্তা পরিষ্কার হয়েছে। আমরা দোকানদারদের সচেতন করে দিচ্ছি।’
উচ্ছেদের পর আবারও দখল হবে কি না—এমন প্রশ্নে আনোয়ার সাঈদ বলেন, ‘এখনই সেটা বলা যাবে না, তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
১ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
১ ঘণ্টা আগে