
রাজধানীর ডেমরার বামৈলে এক ব্যক্তির ছুরিকাঘাতে তাঁর স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। আহত দুজন হলেন মোরশেদা আক্তার (২৩) ও তাঁর মা সাহিদা বেগম (৪০)।
আজ বুধবার দুপুরের দিকে বামৈলের মাতব্বর গলির একটি বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ বলেন, বামৈলের মাতব্বর গলিতে ভাড়া বাসায় থাকেন তাঁর বোন সাহিদা ও ভাগনি মোরশেদা। মোরশেদা ও তাঁর স্বামী সোহাগ পোশাক কারখানায় চাকরি করেন। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। মোরশেদাকে সন্দেহ করতেন সোহাগ। এসব বিষয় নিয়ে আজ দুপুরে বাসায় মোরশেদার সঙ্গে ঝগড়া লাগে সোহাগের।
সোহাগ একপর্যায়ে মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। সাহিদা বেগম বাধা দিতে গেলে তাঁকেও ছুরিকাঘাত করেন সোহাগ। মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দুজনকে উদ্ধার করে এবং সোহাগকে ধরে ফেলে। পরে মা-মেয়েকে ঢামেক হাসপাতালে আনা হয়।
ডেমরা থানার উপপরিদর্শক মো. শাহিন পারভেজ বলেন, দুপুরে খবর পেয়ে বামৈলে গিয়ে সোহাগ মিয়াকে আটক করে থানায় নিয়েছেন। জানা গেছে, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত বলে সন্দেহ সোহাগের। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সোহাগ স্ত্রীকে এবং তাঁকে বাঁচাতে আসা শাশুড়িকে ছুরিকাঘাত করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে