রাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
গতকাল রোববার দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর এলাকার উড়াল সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উত্তরায় ট্রাফিক পুলিশ সার্জেন্ট মির্জা নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে যানজট নিরসনে ডিউটির সময় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখি। ওই যুবকের মাথায় রক্তাক্ত ও পায়ে ছিলে যাওয়ার দাগ রয়েছে। পরে উত্তরা পূর্ব থানা-পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তিনি (ওই যুবক) দুর্ঘটনায় মারা গেছেন।’
উত্তরা পূর্ব থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে