
রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশন এলাকার মেট্রোরেল লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
আজ শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে মেট্রোরেল লাইনে ককটেল দুটি পড়ে থাকতে দেখেন স্টেশনে কর্তব্যরত কর্মকর্তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ডিএমপির সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার (ডিসি) জাহেদ পারভেজ চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, খবর পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুঁকি মূল্যায়ন করে। পরে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে ককটেল দুটি লাইন থেকে অপসারণ করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক দুটি পরে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনার কারণে মেট্রোরেল চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উদ্ধার হওয়া সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে ককটেলগুলো মেট্রোরেল লাইনে এল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে