Ajker Patrika

কেরানীগঞ্জে জাল টাকার কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জে জাল টাকার কারখানার সন্ধান, গ্রেপ্তার ২
জব্দ জাল টাকাসহ অন্যান্য সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ লাখ জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। গ্রেপ্তার একজনের বহুতল বাড়িতে জাল টাকা বানানোর কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল সোমবার (৪ মে) মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার ভাংনা মুজিবনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কাউছার (৫০) ও মো. কামাল (৫১)। গ্রেপ্তার কামালের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় কারখানা থেকে একটি ইপিএসওএন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ঈদুল আজহা সামনে রেখে জাল টাকা তৈরিকারী চক্র সক্রিয় হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার দুজন পেশাদার জাল টাকা তৈরির কারিগর। এর আগেও তাঁরা একাধিকবার জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত