
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের আরও সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন মতিউরের সম্পত্তি ক্রোকের আবেদন করেন।
আবেদন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রাম মৌজার আনন্দ হাউজিং সোসাইটিতে আবাসিক প্রকল্পে ২৪ কাঠার চারটি প্লট যার মূল্য ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, মতিউরের দুর্নীতির অভিযোগ তদন্তকালে এসব সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে মতিউর রহমান এবং তাঁর পরিবার এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা চালাচ্ছেন। এ কারণে দুর্নীতির তদন্ত যাতে বাধাগ্রস্ত না হয় এবং সম্পদ হস্তান্তর করতে না পারেন, সেই কারণে ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।
এর আগে তিন দফায় মতিউর পরিবারের ৮টি ফ্ল্যাট ও ৩৩ একর সম্পত্তি ক্রোক করা হয়। এ ছাড়া মতিউর রহমান, তাঁর দুই স্ত্রী ও ছেলের নামেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এই ছাগলকাণ্ডের জেরে আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে