শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। এ উপলক্ষে আজ বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিবহনশ্রমিকেরাও দিবসটি পালন করবেন। ফলে ঢাকা থেকে আন্তজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো বন্ধ থাকবে। এ ছাড়া ঢাকা মহানগর ও আশপাশের জেলায় চলাচল করা বাসগুলোও দুপুর পর্যন্ত বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে মালিক সমিতি।
শ্রমিক নেতারা জানিয়েছেন, মে দিবসে নানা কর্মসূচি আছে। সেই সব কর্মসূচিতে শ্রমিকদের যুক্ত হতে হবে বলেই বাস চালানো যাচ্ছে না। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘১ মে শ্রমিক দিবস। এদিন পরিবহন শ্রমিকেরা দুপুর পর্যন্ত গাড়ি চালায় না। হয়তো দুপুর ২টা পর্যন্ত গাড়ি চলবে না।’
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাড়ি চালাব। হয়তো লং রুটে (দূরপাল্লার রুটে) দুপুর ১২টা বা ১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।’ তিনি বলেন, ‘গাড়ি চলছে। তবে পরিমাণে একটু কম থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির পরিমাণও বাড়বে।’
সামদানী খন্দকার আরও বলেন, ‘কিছু কিছু স্টাফ হয়তো বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে সিটি পরিবহন আছে। মহাখালী টার্মিনালে কিছু বাস দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে।’
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামেন। শ্রমিকদের এই কর্মসূচির ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেকে হতাহত হন। শ্রমিকদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হওয়ার স্বীকৃতি হিসেবে দিনটি মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৬ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে