জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবিদাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট-অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক দেরি হয়। এ ক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বেশ কিছু বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে।
যেসব বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের দাবিদাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন কেব্ল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামত; রাস্তার পাশে ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া; বিভিন্ন কারণে রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেলে।
এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যেসব রাস্তায় যান চলাচলের ব্যবস্থা নিয়ে থাকে, সে-সংক্রান্ত তথ্য দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উল্লেখিত বিষয়ে তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে