ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বিক্ষোভে গুলিবিদ্ধ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যায় তিনি।
নিহত হাজতির নাম জাবেদ (২৩)। চুরি ছিনতাইয়ের মামলায় এক মাস ধরে কারাগারে ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মাথায় গুলিবিদ্ধ হয়েছিল।
হাসপাতালে জাবেদের বড় ভাই মো. মাইনুদ্দিন জানান, গত ৬ আগস্ট কারাগারের ভেতরে আসামিরা বিক্ষোভ করেছিল। তখন জাবেদ গুলিবিদ্ধ হয়। সেদিনই রক্তাক্ত অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার খাড়কি গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর নবীনগর হাউসিং ১৩ নম্বর রোডে থাকত এবং চন্দ্রীমা উদ্যানে নিরাপত্তারক্ষীর কাজ করত। চুরি ছিনতাই মামলায় এক মাস আগে কারাগারে যায় সে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে