মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মা খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত করুণা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম রবি চন্দ্র ভদ্র (৪২)।
স্থানীয়রা জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে মা-ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বঁটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুণা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যান। পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতাল প্রতিবেদনের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে