
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা করা মেরুন রঙের টি-শার্ট পরা ব্যক্তিটি পুলিশের একজন কনস্টেবল। ঘটনার সময় তিনি সেখানে ডিউটিতে ছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলাকারী মেরুন রঙা পোশাকের ব্যক্তির বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন। বাকিটা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেরুন টি-শার্ট পরিহিত ব্যক্তি ‘পুলিশের সদস্য’ দাবি করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তাঁর নাম মিজানুর রহমান। বিপি নং-৯৭১৭১৯৭২৪৩। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন।’
ওই পোস্টে তিনি আরও বলেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি যাঁকে পেটাচ্ছেন, তিনি নুরুল হক নুর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। এই হামলার বৈধতা দেওয়া উচিত নয়।’
রাশেদ খানের এই দাবি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লাল শার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশ সদস্য কি না, তা জানা নেই।’
গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে গেলে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করলে তাতে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেক।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কাকরাইলে গণঅধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটকে লাঠি হাতে বেধড়ক পেটাচ্ছেন মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি। পরে তাঁকে নিবৃত্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২১ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে