রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫০) মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গুলশান শাহজাদপুরের মূল সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে শাহজাদপুর প্রধান সড়কে গাড়ির চাপায় ওই নারী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন গাড়ির চাপায় মারা গেছেন, তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, ওই নারীকে মাঝেমধ্যে ভিক্ষা করতে দেখা যেত। তাঁর পরনে ছিল লাল প্রিন্টের শাড়ি। সিআইডি ক্রাইমসিন ইউনিটের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে