
ট্রেনে ফেলে আসা স্বর্ণের গয়নাসহ একটি ট্রাভেল ব্যাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামের এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলবশত তাঁর ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগির ৩২ নম্বর সিটের ওপরের তাকে রেখে নেমে যান।
মারুফ হোসেন মুন্না আরও জানান, ব্যাগের ভেতরে নতুন বানানো এক জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া রুপার পায়ের মল, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় রয়েছে। ব্যাগটি উদ্ধারে সহায়তার জন্য তিনি ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় জানালে ব্যাগটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।
পরে সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কলারকে বিষয়টি জানানো হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে