রাজধানীর রমনাতে ‘দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনি’র একটি বাসা থেকে সুফিয়া নামে ১০ বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ওই বাসার গৃহকর্মী ছিল।
আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রমনা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, সুফিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায়। তার বাবার নাম জামাল উদ্দিন। আজ ভোরে খবর পেয়ে রমনার আদ-দ্বীন হাসপাতালসংলগ্ন ওই কলোনির একটি বাসার নবম তলার বাথরুম থেকে ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সুফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, সুফিয়া আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বাসার গৃহকর্তা একজন চিকিৎসক। গতকাল রোববার তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজার যান। এ সময় সুফিয়াসহ তিন গৃহকর্মী, এক গাড়িচালক ও গৃহকর্তার এক মেয়ে বাসায় ছিলেন। আজ সোমবার ভোরে তাঁরা বাথরুমে দরজা বন্ধ পায়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়।
এসআই জাহিদ বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে