গত বছর সারা দেশে ৪৩১ শিশুকে হত্যা করা হয়েছে ৷ এর মধ্যে গত তিন মাসে হত্যা করা হয়েছে ১১৪ শিশুকে। একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে ২২৭টি শিশু। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু অধিকার লঙ্ঘন বিষয়ক সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও আসকের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে হত্যার শিকার ১১৪ শিশুর মধ্যে ২৮টির বয়সই ছয় বছরের কম। ১৯ জনের বয়স ৭ থেকে ১২ বছর। আর ৪৯ জনের বয়স ১৩ থেকে ১৮ বছর। আর ১৮টি শিশুর বয়সের উল্লেখ নেই।
আসকের পরিসংখ্যান বলছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া হয় ৮৫ শিশুকে। এই তিন মাসে ধর্ষণের শিকার হয় ৫৯টি মেয়েশিশু এবং ৩২টি ছেলেশিশু। গত তিন মাসে আত্মহত্যা করে ২৫টি শিশু।
আসকের চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে ৪৩১ শিশু হত্যা মানে প্রতিদিন অন্তত একটি শিশুকে হত্যা করা হচ্ছে। এর অর্থ হলো শিশুদের আমরা নিরাপদ সমাজ, নিরাপদ দেশ দিতে পারছি না। মাতৃক্রোড় ছাড়া কোথাও শিশুরা নিরাপদ নয়। শিশু হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। তাহলে এসব ঘটনা কিছুটা হলেও কমে আসবে বলে মনে করি।’

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৬ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২০ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে