
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম নাজমুল এহসান নাঈম (২০)। যিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর এলাকা থেকে জেলা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনের সূত্র জানায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে যে ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অংশ পোস্ট করে প্রচারণা চালানো হচ্ছে।
পোস্টে দাবি করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫–এর প্রশ্ন তাদের কাছে রয়েছে এবং অর্থের বিনিময়ে তা সরবরাহ করা হবে। প্রশ্নপত্র সংগ্রহে ইচ্ছুকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়।
প্রতারণার ফাঁদটি আরও স্পষ্ট হয়, যখন পোস্টে বলা হয়, ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া যাবে। এর মধ্যে অগ্রিম ছয় হাজার টাকা প্রদান করতে হবে এবং পরীক্ষা শেষে বাকি টাকা দিতে হবে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত চালিয়ে ডিবি টিম প্রতারকের অবস্থান নিশ্চিত করে। এরপর ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেন যে পোস্টে দেওয়া প্রশ্নপত্রের অংশটি সম্পূর্ণ ভুয়া। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই ছিল তাঁর উদ্দেশ্য।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কেউ এসব প্রতারকের ফাঁদে পা দেবেন না।’

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৫ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে