
মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনা দাবিতে রাজধানীতে গণ-অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন মানিকগঞ্জ থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা। আসনটি মানিকগঞ্জের ঘিওর-দৌলতপুর-শিবালয় অঞ্চল নিয়ে গঠিত।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ গণ-অবস্থান নেন তাঁরা। ‘মানিকগঞ্জ-১ আসনের বিএনপির নেতা-কর্মী ও গণতন্ত্রপ্রিয় জনগণ’ ব্যানারে এ গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেন বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। তিনি বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য। বাবলু বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা রাত আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেব।’
মানিকগঞ্জ থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা জানান, মানিকগঞ্জ-১ আসনে সম্ভাব্য প্রার্থীকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে এলাকাবাসী এবং খোন্দকার পরিবার গণ-অবস্থান ও প্রতীক অনশনে বসেছে। এই প্রতিবাদের মূল উদ্দেশ্য হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা। তাঁরা চান, যোগ্য একজন প্রার্থীকে এই আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন যেন করে।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘অবিলম্বে এই প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনা না করলে এই আসনে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, আগামী দিনের নির্বাচন কঠিন হবে এবং দলকে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। মনোনয়নের মাপকাঠি হলো প্রার্থীকে সৎ, এলাকায় যোগাযোগ আছে, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা আছে এবং ক্লিন ইমেজ সম্পন্ন হতে হবে—এমন বলা হয়েছে। সে জন্য যোগ্যতা অনুযায়ী এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি নিজেও মনোনয়নপ্রত্যাশী। এলাকাবাসীর দাবি হলো, ৫ আগস্টের পরবর্তীতে যারা দলকে ব্যবহার না করে নিঃস্বার্থে ভালোবাসে—এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক—সেটা চায়। বাবলুর পরিবারও চায় যেন তাদের প্রতি ও এলাকাবাসীর প্রতি ন্যায্য আচরণ করা হয় এবং বিএনপি যোগ্য লোকদের মূল্যায়ন করে—দলের এই ভাবমূর্তি যেন রক্ষা করা হয়।’
খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘এই আসনে যদি ধানের শীষের প্রতীকের ওপর ভরসা করা হয় এবং প্রার্থীর পরিবর্তন না হয়, তবে বিএনপি তার আসনটি হারাতে পারে। সাধারণ জনগণের মধ্যে হতাশা রয়েছে বর্তমান সম্ভাব্য প্রার্থী যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে এখনকার তুলনায় অত্যাচার আরও বেশি বাড়বে আশঙ্কা তাদের।’
গণ-অবস্থানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের বাবুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান বাচ্চু, অ্যাড. জসিম উদ্দিন, শিবালয় থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু খালিদ ডন, মো. আবু শফিক হক ও মানিকগঞ্জ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে