করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ বছর মাস্ক পরে পরীক্ষা দিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশপথে তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
কেবল পরীক্ষার্থী নয়, শিক্ষক-কর্মচারীদেরও এই নির্দেশনা মেনে চলতে হবে।
এ ছাড়া ডেঙ্গুরোধে পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আজ সোমবার এসব নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।
কামাল উদ্দিন হায়দার বলেন, করোনার সংক্রমণ রোধে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।
পাশাপাশি ডেঙ্গুরোধে পরীক্ষাকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সম্প্রতি ভারতে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও প্রতিবেশী দেশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
৪ জুন জারি করা ওই নির্দেশনায় সংক্রমণ প্রতিরোধে বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া, নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, আক্রান্ত ব্যক্তি থেকে ৩ ফুট দূরে অবস্থান, অপরিষ্কার হাতে নাক-চোখ-মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাঁচি-কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়।
দেশের স্কুল-কলেজগুলোতে যাতে সতর্কতামূলক এসব ব্যবস্থা নেওয়া হয়, সে জন্য গতকাল রোববার এক নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
চলতি মাসের ১৫ দিনে দেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। আর ২০২০ সাল থেকে গতকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫০৩ জন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে