
রাজধানীর উত্তরখানে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণকাজের সময় ১০ তলা থেকে পড়ে ফয়সাল আহমেদ শামীম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উত্তরখানের চানপাড়া মেডিকেল রোডের বন্ধন সোসাইটিতে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডোমকোনা নলচাপাড়া গ্রামের দিদারুল ইসলাম মর্তুজার ছেলে। ভবনটিতে রাখা ক্রেন দিয়ে মালপত্র উঠানোর কাজ করতেন তিনি।
উত্তরখানের চানপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কোনো ধরনের সেফটি বা সুরক্ষাব্যবস্থা ছাড়াই বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। হঠাৎ ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান ফয়সাল। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে যান। সেখানে ফয়সালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ১০ তলা ভবনের রুফ হোয়েস্টে (ছোট ক্রেন) কাজ করার সময় পড়ে গিয়ে ফয়সাল আহমেদ শামীম নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে এসআই বলেন, শামীম ভবনটির ছাদে রাখা ছোট ক্রেন দিয়ে নিচ থেকে মালপত্র তুলছিলেন। ওই সময় ক্রেনের সঙ্গে বাড়ি (আঘাত) লেগে তিনি নিচে পড়ে মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকার ইসমাইল হোসেন (৭০) ও একই এলাকার আব্দুস সালাম (৬০)।
৩ মিনিট আগে
রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
৭ মিনিট আগে
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে