
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ২টা থেকে ভোর সারে ৪টা পর্যন্ত জরুরি বিভাগের গেটে তালা মেরে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা।
জানা গেছে, গতকাল বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলার ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগম (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়। এর পরপরই ওই রোগীর স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন।
অভিযোগ রয়েছে, এ সময় পুরান ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকা থেকে আসা ২০-৩০ জন বহিরাগত ব্যক্তি ওয়ার্ডে ঢুকে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেন। এ সময় চিকিৎসককে রক্ষা করতে গিয়ে হাসপাতালের আরও দুজন কর্মীও হামলার শিকার হন।
ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক নারী রোগীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর স্বজনদের সঙ্গে বহিরাগত ব্যক্তিরাও ওয়ার্ডে জড়ো হয়ে সহিংসতা শুরু করেন। চিকিৎসকদের ওপর হামলার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বিতাড়িত করেন। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা জরুরি বিভাগের সব গেট বন্ধ করে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। ভোর থেকে আবার চিকিৎসাসেবা চালু হয়।
এ বিষয়ে হাসপাতালের এক চিকিৎসক বলেন, রোগী মারা গেলে স্বজনদের মধ্যে আবেগ কাজ করতেই পারে। তারা লিখিত অভিযোগ করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই চিকিৎসকের ওপর হাত তোলা গ্রহণযোগ্য নয়। এ ছাড়া এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা আগেও ঢাকা মেডিকেলে ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
এদিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, চিকিৎসক মারধরের ঘটনায় চার থেকে পাঁচজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে