
বান্দরবানের আলীকদম উপজেলার বুজির মুখ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে আজ রোববার ভোরে পুশব্যাক করা হয়েছে। তাঁদের এ দেশে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে পাঁজচনের বিরুদ্ধে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন।
জেলহাজতে পাঠানোরা হলেন বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।
ওসি মির্জা জহির উদ্দীন বলেন, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক ৫৮ জনের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগীতাকারী পাঁচজন মানব পাচারকারীকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম পাঁচজন মানব পাচারকারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাঁচজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে