
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এসব যানবাহনের অন্তত ১০ জন যাত্রী আহত হন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার বলেন, ‘ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি মাওয়ার খান বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই বাসটি ঢাকামুখী আরও দুটি বাসকে ধাক্কা দেয়। সামনে থাকা বাসগুলো তাদের সামনে থাকা একটি জিপ গাড়ি ও একটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গাড়িগুলোর বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। বাস, প্রাইভেট কার ও জিপে থাকা অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজন গুরুতর অবস্থা হন।’
জিয়াউল হায়দার আরও বলেন, ‘আহত সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালসহ ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার কয়েক মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সড়ক থেকে সরানো হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে