
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৪ এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তির গণমাধ্যমে পাঠানো খুদেবার্তার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন কিবরিয়া হত্যা মিশনে অংশগ্রহণকারী শুটার। বিদেশি রিভলবার, গুলিসহ এদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিষয়ে আজ শুক্রবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করবেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মো. শাহাবুদ্দিন কবির।
তবে গ্রেপ্তার দুজনকে নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
গত বছরের ১৭ নভেম্বরে খুন হন কিবরিয়া (৪৭)। মিরপুর–১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।
এ ঘটনায় পল্লবী থানায় পরদিন মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে মামলা করেন কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা। মামলার নামীয় আসামিরা হলেন— মো. জনি ভূঁইয়া (২৫), সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কাল্লু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এ ছাড়া অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করা হয়েছে।
কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। এ হত্যার ঘটনা তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তাদের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারসহ লেনদেন নিয়ে দ্বন্দ্ব থেকে কিবরিয়াকে হত্যা করা হয়। ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি পাতা সোহেল ও আসামি মাসুম ওরফে ভাগিনা মাসুম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্দেশনা দিলে মামলার ১ নম্বর আসামি জনি ভূঁইয়া, সোহাগ ওরফে কাল্লু ও রোকন ওই দোকানে অতর্কিতভাবে প্রবেশ করেন। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই গোলাম কিবরিয়াকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন মিলে মোট ১২ সদস্যের দুটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
৪৩ মিনিট আগে
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সময়ে আমরা দেখেছি কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউলগানের আসরে বাধা দেওয়া হয়েছে। যারা বাউলগান করে, তাদের হেনস্তা করা হয়েছে বা জেলে পাঠানো হয়েছে। আমি এসব দেখেছি এবং প্রতিবাদ করেছি।’
১ ঘণ্টা আগে
শামছুন্নাহার ১৯৪৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া গ্রামে। তাঁর বাবা মরহুম আব্দুল মান্নান শোলাকিয়া অ্যাগ্রিকালচার ফার্মের সুপারিনটেনডেন্ট ছিলেন।
১ ঘণ্টা আগে
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
২ ঘণ্টা আগে