
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশের (৫০) মাথায় দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলির আঘাতে তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুব কাছ থেকে পলাশকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দুটি গুলিই তাঁর মাথায় লাগে। হামলার পর পলাশের সহযোগীরা ধাওয়া দিলে হামলাকারীরা আরও দুটি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রামপুরার টিভি সেন্টারের বিপরীতে খান টাওয়ারের সপ্তম তলায় বসবাস করতেন পলাশ। পাশের মক্কী জামে মসজিদে মিলাদে অংশ নিয়ে জুমার নামাজ শেষে তিনি বাসার সামনে পরিচিতজনদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হেলমেট ও মাস্ক পরা দুজন খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পলাশের বাড়ির নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া বলেন, দুই যুবক তাঁর মাথায় গুলি করে দ্রুত মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করা হলে আরও কয়েকটি গুলি ছুড়ে তারা সরে পড়ে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের সময় তাঁর মাথার ভেতর থেকে একটি গুলি বের করা হয়েছে। অপর গুলি মাথা ভেদ করে বেরিয়ে গেছে। গুলির আঘাতে তাঁর ব্রেনের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাঁকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে