
রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অনাদায়ে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বেশ কিছু মালপত্র জব্দ করা হয়। অভিযানের সময় কয়েকজন দোকানি ফুটপাত থেকে মালামাল সরালেও অনেকে দোকান বন্ধ করে চলে যান।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাষানটেক থানা-সংলগ্ন সড়কের পশ্চিম পাশে পুলিশের অভিযান চালানোর সময় এমন চিত্র দেখা যায়। এ সময় প্রায় প্রতিটি দোকানের মালামাল সামনের ফুটপাতে রাখা ছিল। অভিযানের সংবাদ পেয়ে দোকানিরা তড়িঘড়ি করে মালামাল সরাতে শুরু করেন। অনেকে দোকান বন্ধ করে দেন। এ সময় ফুটপাতে দোকানের মালামাল রাখায় বেশ কয়েকজন দোকানমালিককে জরিমানা করা হয়। এর মধ্যে আল্লাহর দান এন্টারপ্রাইজকে ২০ হাজার, ফারহানা ট্রেডার্সকে ১৫ হাজার, তোফাজ্জল এন্টারপ্রাইজকে ১০ হাজার, মহিউদ্দিন এন্টারপ্রাইজকে ১০ হাজার, বিসমিল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার, হুরাইরা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ বেশ কয়েকটি দোকানের মালিককে জরিমানা করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের দ্রুত মালামাল সরানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অনেকে দোকান রেখে পালিয়ে যান। তখন বেশ কিছু দোকানের মালপত্র জব্দ করে পুলিশ।
আল্লাহর দান এন্টারপ্রাইজের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘এখানে লোকজনের তেমন আনাগোনা থাকে না। সবাই দোকানের সামনে মালামাল রেখে কাজ করে। আমিও কাজ করছি। আজকে ম্যাজিস্ট্রেট এসে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অথচ ঈদের পর এক টাকাও বিক্রি করতে পারিনি। এখন টাকা দেওয়ার কোনো উপায় নাই। জেলই খাটতে হবে।’
ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসাইন বলেন, ‘যেসব ব্যবসায়ী তাঁদের দোকানের পরিধি বাড়িয়ে ফুটপাত দখল করেছেন, আমরা আজ তাঁদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। যাঁরা নির্দেশনা পাওয়ার পরও অবৈধ দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের জরিমানা করা হয়েছে।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৬ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
২৮ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে