ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ব্রুনেইয়ে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার তাগিদ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন এ তাগিদ দেয়।
এতে বলা হয়, সম্প্রতি হাইকমিশনে আসা সেবাগ্রহীতাসহ বাংলাদেশি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই বৈধ ভিসা ও অনুমতি ছাড়া ব্রুনেইয়ে অবস্থান করছেন। দেশটির আইন অনুযায়ী বৈধ ভিসা ছাড়া অবস্থানের জন্য জেল-জরিমানার ঝুঁকি আছে। এ ক্ষেত্রে হাইকমিশনের সহযোগিতা করার কোনো সুযোগ থাকে না।

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
১ সেকেন্ড আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৭ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে