গতকাল (২১ মে) দৈনিক আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘ঢাবিতে কর্মচারী নিয়োগে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।
প্রতিবাদে তিনি বলেছেন, ‘২১ মে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদটিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে যে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয় এবং সম্পূর্ণরূপে ভিত্তিহীন।’
তিনি আরও বলেন, ‘একটি নিয়োগ বোর্ডের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। এমতাবস্থায় জনমনে বিভ্রান্তি নিরসনকল্পে প্রতিবাদলিপিটি আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করছি।’
প্রতিবেদকের বক্তব্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ১২ লাখ টাকা ঘুষ লেনদেনের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম। অধ্যাপক আব্দুল সালাম সেটি নিশ্চিতও করেছেন। এর ভিত্তিতেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মন্তব্য নেই।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে