
কয়েক মাস ধরে চাঁদাবাজি, হুমকি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাজধানীর কড়াইল বস্তির কয়েকশ বাসিন্দা বনানী থানা ঘেরাও করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন। ওসি তাঁদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কড়াইল বস্তির বাসিন্দারা বনানী থানার সামনে জড়ো হন। তাঁরা থানার সামনের ফটকের সামনে অবস্থান নেন। নিরাপত্তার জন্য পুলিশের দৃশ্যমান উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। পরে কয়েকজন বাসিন্দাকে ওসি তাঁর কক্ষে ডাকেন।
বস্তির বাসিন্দা শহিদুল নামে এক তরুণ বলেন, কড়াইল বস্তিতে দুই–তিনটি গ্রুপ প্রতিদিন ধাওয়া পাল্টা ধাওয়া করে। দোকান, বাসাবাড়িতে চাঁদাবাজি করছে। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট ও ডিশ সংযোগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া একেকটি পক্ষ। বিভিন্ন ধরনের লোকজন অস্ত্র নিয়ে বস্তিতে প্রবেশ করে, যাদের আগে দেখা যায়নি। পুলিশ তাদের কিছুই করছে না।
থানার সামনে হাকিম নামে এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে কড়াইল বস্তির চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী আকতার বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ কাউকে ধরছে না। তাই তারা থানায় এসেছেন।
থানায় কড়াইল বস্তির বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। পরে স্থানীয় বিএনপি নেতারা তাঁদের ডেকে কথা বলেন।
এ বিষয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, থানা ঘেরাওয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। গত পরশু রাতে বেলতলা বস্তিতে একটি মারপিটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মামলাও হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবিতে তাঁরা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলেছেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে