পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১৭ জন হাজিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট (বিজি ৩৩২) অবতরণ করে। এই ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়েছিল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ঢাকার বিমান বন্দরে নামার পর ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল অ্যাভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দেশে নামার পর প্রত্যেক হাজির হাতে জমজমের পানির বোতলও তুলে দেওয়া হয়।
জানা গেছে, এ বছর হজপূর্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৭টি ফ্লাইটে ৪০ হাজার ৯৬৭ জন হজ যাত্রী পরিবহন করে। পোস্ট হজে বিমান ১২৫টি ফ্লাইটের মাধ্যমে উক্ত যাত্রীদের বাংলাদেশে পরিবহন করবে।
মদিনা থেকে ৩৪ টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে মদিনা-চট্টগ্রামে ৯টি ফ্লাইট, মদিনা-সিলেট ৫টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে মোট ৯১টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২টি ফ্লাইট, জেদ্দা-সিলেট-ঢাকা ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। প্রি-হজের ফ্লাইটের মতো পোস্ট হজে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৭ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে