নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত অভিযুক্ত হলেন- মোহাম্মদ হোসাইন (৩১)।
আজ মঙ্গলবার এটিইউ'র পুলিশ সুপার(মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ আসলাম খান বলেন, এটিইউর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব নজরদারির ভিত্তিতে গতকাল সোমবার চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২ টি সিম কার্ড ও ১ টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত বিভিন্ন ফেসবুক পেজের উগ্রবাদী পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করত। সে নিজেও তার ভুয়া আইডি থেকে বিভিন্ন পোস্ট করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল। সে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ গ্রহণ ও প্রদানের ব্যাপারে এবিটি সদস্যদের উদ্বুদ্ধ করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচার প্রচারণা চালিয়ে আসছিল।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৭ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১২ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে