রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। তাঁর নাম তুহিন হোসেন (৩৮)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে এইচডিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন। ইভা ৮ শতাংশ, ছেলে তাওহীদ ১৫ শতাংশ ও তানভীর ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তুহিন হোসেন, তাঁর স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।
দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই ৪ সদস্য থাকেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন আর তাঁর স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন, তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যায়। পরে আশপাশের ভাড়াটেরা আগুন নিভিয়ে রাতেই তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করেন
তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দিঘলপাড়া গ্রামে। তুহিনের বাবার নাম মো. লোকমান মুন্সি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে