
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অস্ট্রেলিয়ান ভ্লগার লিউক ডামেন্টকে বিরক্ত করা, তাঁর কাছে টাকা চাওয়া এবং পথ ভুলিয়ে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কালু। ভবঘুরে ধরনের এই ব্যক্তি বিদেশিদের টার্গেট করেই সব সময় সাহায্যের নামে চাঁদাবাজি করেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাদিয়া ফারজানা আজকের প্রত্রিকাকে এই তথ্য নিশ্চিত করে বলেন, অস্ট্রেলিয়ান ট্যুরিস্টকে বিরক্ত করে টাকা চাওয়া ব্যক্তিকে হাতিরঝিল থানা-পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার ডিএমপি অ্যাক্টে গ্রেপ্তার কালুকে আদালতে পাঠানো হয়েছে। তিনি কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন। কালুকে গ্রেপ্তার করায় লিউক ডামেন্ট তাঁর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
১ ঘণ্টা আগে