ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে এই সংঘর্ষ চলার সময় ভিডিও ধারণকালে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, দুজনেই বিএনপিপন্থী হলেও আরিফ চৌধুরী এবং আরিফুজ্জামান প্রিন্সের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলমান। সম্প্রতি ইশরাক হোসেনের শপথের আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ করে ‘বিরোধী’ আখ্যা দিয়ে হামলা চালানো হয় আরিফুজ্জামান প্রিন্সের পক্ষের লোকদের ওপর। পরবর্তীতে তারাও পাল্টা হামলা চালান। সংঘর্ষে মনির, জসীম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার, জনিসহ বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষ চলাকালে ছবি ও ভিডিও ধারণ করলে সাংবাদিকদের হুমকি ও বাধা প্রদান করেন জড়িতরা। এ সময় নাগরিক টিভি, এখন টিভিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদক ও চিত্রগ্রাহককে বাধা দেন তাঁরা। একাধিক গণমাধ্যমকর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছবি-ভিডিও ডিলিট করা হয়।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি পক্ষ বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালিয়েছে।
আরিফুজ্জামান প্রিন্স জানান, আন্দোলনে সক্রিয় না থাকায় ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে গতকাল কয়েকজনকে নগর ভবন থেকে বের করে দেওয়া হয়। এই বিষয়টি তাঁর কানে আসলে তিনি প্রতিবাদ জানানোর জন্য নগর ভবনে যান। তিনি বলেন, ‘আমি নগর ভবনে গেলে অন্য পক্ষ আমাকে দেখে তেড়ে আসে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা হামলা চালায়। আমিসহ আমাদের দলের পাঁচজন আহত হয়েছেন।’
উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল এই দুই পক্ষের মধ্যে আরও একবার হাতাহাতির ঘটনা ঘটে। সেদিনও উভয় পক্ষের অন্তত পাঁচজনের আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে