
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসা এবং তাঁর স্ত্রী বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার জন্মবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমানউল্লাহকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন কর্তৃক এ বি এম মূসার ৯৪তম এবং সেতারা মূসার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্মারক বক্তৃতায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, সাহিত্য ও সাংবাদিকতার মধ্যে মিল যেমন রয়েছে, অমিলও রয়েছে। সাহিত্য একক ব্যক্তির কাজ নিভৃত সাধনা। বিপরীতে সাংবাদিকতা হচ্ছে সামষ্টিক উদ্যোগ। গণমাধ্যমের (প্রিন্ট, ইলেকট্রনিক বা বৈদ্যুতিক) মূলমন্ত্র ‘আমি’ নয় আমরা। অতি অবশ্যই এটি একটি টিমওয়ার্ক। উদাহরণ হিসেবে বলা যায়, একজন রিপোর্টার চাঞ্চল্যকর, জনগুরুত্বসম্পন্ন কোনো ব্রেকিং নিউজ পেয়ে গেলেও এককভাবে সেটা শ্রোতা-দর্শক-পাঠকের কাছে তিনি পৌঁছাতে পারেন না। তাকে নির্ভরশীল হতে হয় আরও কয়েকজনের ওপর। সাহিত্য হচ্ছে সৃষ্টিশীল কাজ—কবি বা লেখকের নিভৃত সাধনার বিষয়। তাকেও পাঠক-শ্রোতার কাছে পৌঁছাতে হলে অন্যের সহায়তা নিতে হয়। সাংবাদিক যে তথ্যসংবলিত রিপোর্টটি তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য প্রাণপাত পরিশ্রম করে থাকেন, সেই তথ্য কিন্তু একাধিক সাংবাদিকেরও করতলগত হতে পারে। কিন্তু সাহিত্য হচ্ছে মৌলিক বিষয়, সেটি লেখকের মস্তিষ্ক ও মননজাত পণ্য। সেখানে তিনি একক। কোনো অংশীদারত্বের বিষয় নেই।
এ বি এম মূসা ও সেতারা মূসার স্মৃতিচারণা করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘মূসা ভাই একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন। তুখোড় রিপোর্টার ও সম্পাদক ছিলেন। সেই মানের সাংবাদিক ও সম্পাদক এখন আমরা পাই না। সাংবাদিকতার সেই মান আর নেই। সেতারা মূসা দৈনিক জনতাসহ অনেক পত্রিকায় কাজ করেছেন। সে সময় সাংবাদিকতা করা নারীদের জন্য খুব সাহসী কাজ। অনেক আগে থেকে সাংবাদিকতা শুরু করেছেন। এখনো আমরা অনেক নারী সাংবাদিক দেখি, কিন্তু শুরুর দিকে এটি অনেক কঠিন কাজ ছিল। সেগুলো আমরা মনে রাখব। সেতারা মূসা যে শুধু সাংবাদিকতা করেছিলেন তা-ই নয়, তিনি নারী সাংবাদিকদের সংগঠিত করেছিলেন।’
এ বি এম মূসা ও সেতারা মূসার মেয়ে মরিয়ম সুলতানা মূসা রুমার সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে