
মসজিদে মসজিদে ওয়াজের মাধ্যমে গণভোটের প্রচারণার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মাদারীপুর জেলা প্রশাসক বলেন, ‘মসজিদে ওয়াজ করার সময় সামনে কোরআন-হাদিস ও সমাজের সমস্যাগুলো রাখবেন। সেগুলো নিয়ে আলোচনা করবেন। একইভাবে গণভোটের বিষয়ে পড়ে, বুঝে মানুষকে বলবেন। কারণ, আপনাদের কথাগুলো মানুষ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন ও বিশ্বাস করেন।’
মাদারীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে