
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়া এলাকায় জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামতের সুবিধা নিশ্চিত করতে ফার্মেসি এবং মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি দল। আজ রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে এ বিষয়ে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে একদল শিক্ষার্থী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত-বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। টিউশনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল ও মোটরসাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে প্রয়োজনীয় বাহন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটরসাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এ দুটি পরিষেবা স্থাপন করতে হবে। এ সময় উপাচার্য এ সমস্যার সমাধান করতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থী লিমন হাসান, আব্দুল্লাহ মু তানভীর, আহমেদ হোসেন জনি, নুরুল গণি ছগীর ও হাসিবুল ইসলাম।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে