কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বেসরকারি টেলিকম কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছেন শীর্ষ সংগীত তারকা জেমস। একই অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিদ আহমেদ ও মানাম আহমেদও কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন। আজ বুধবার বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১ টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করতে হাজির হন দেশের শীর্ষ সংগীত তারকা রকস্টার জেমস। পরে আইনজীবীর মাধ্যমে তিনি মামলা দাখিল করেন। দুপুর পৌনে একটার দিকে জেমসের জবানবন্দি গ্রহণ করেন আদালত। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে নগর বাউল জেমসের দায়ের করা মামলায় বাংলালিংকের কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সমন জারির নির্দেশ দেন। আগামী ৩০ নভেম্বর বাংলালিংক কর্মকর্তাদের আদালতে হাজির হতে হবে।
যাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তারা হলেন এরিক অ্যাস ( সি ই ও), নুরুল আলম, (চিফ কমপ্লায়েন্স অফিসার), সঞ্জয় ভাগাশিয়া (সেপ ডিজিটাল অফিসার), তৈমুর রহমান (কর্পোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস), বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড।
আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, জেমসের দায়ের করা অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আগামী ৩০ নভেম্বর যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বাংলালিংকের ওই সব কর্মকর্তাদের আদালতে হাজির হতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে বাংলালিংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান জেমস।
এর আগেও ১৯ সেপ্টেম্বর তিনি একই আদালতে মামলা করতে গিয়েছিলেন। আদালত তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি মামলা না করে ফিরে যান।
একই সময়ে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিদ আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে বাংলালিংক কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন এবং শুনানির জন্য একই তারিখ ধার্য করেন।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৪ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে