
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। ধাক্কা লেগে গাড়িতে আগুন ধরে যায়। নিহত ব্যক্তিরা হলেন—শওকত হোসেন কানন (৪০) ও তাঁর চাচাতো ভাই রিন্টু (৪২)। আহত ব্যক্তির নাম হাসনাত (৪২)।
আজ শনিবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিন্টুকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা তিনজন আহত হন। পথচারীরা একজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুজনই মারা যান। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। ঘটনার পর প্রাইভেট কারে আগুন ধরে পুড়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহাখালী ফ্লাইওভারের ওপর ওই ডিভাইডার রাতের বেলা প্রায় অন্ধকার থাকে। ডিভাইডারের ওপর কোনো রং করা নেই। প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। মৃত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাঁদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কাননের বাবার নাম মো. মুন্না। কানন একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। মৃত রিন্টু ও কানন চাচাতো ভাই, রিন্টুর বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। স্ত্রী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন। রিন্টু ট্যানারি ব্যবসায়ী।
মৌসুমী জানান, প্রাইভেট কারটি রিন্টুর। তবে রাতে তাঁরা তিনজন কোথায় গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।
আরও খবর পড়ুন:

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৫ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে