
চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
চর্যাপদ বাংলাভাষার প্রাচীনতম নিদর্শন। এটি প্রাচীন বৌদ্ধ সাধকদের লেখা গীতির সংকলন। চর্যাপদের পদগুলোতে প্রাচীন বাংলার সমাজের নানা দিকের চিত্র পাওয়া যায়।
১৯০৭ খ্রিষ্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে গবেষক হরপ্রসাদ শাস্ত্রী এর পাণ্ডুলিপি আবিষ্কার ও সংগ্রহ করেন।
ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পীরা সাম্প্রতিককালে সুদূর অতীতের সেই ঐতিহ্যের চর্চা ও সংরক্ষণের লক্ষ্যে চর্যাপদের গানের পুনর্জাগরণের কার্যক্রম শুরু করেন।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেবোরাহ জান্নাত বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে।’
দেবোরাহ জান্নাত বক্তব্যের পাশাপাশি চর্যাপদের ৬ নম্বর পদ পাঠ করে শোনান।
বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্তু বলেন, ‘চর্যাপদের গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা তাঁদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’
স্বাগত ভাষণ দেন লোকসংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাগান পরিবেশন করেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা শিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান, আফজাল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন। আয়োজনে ভাবনগরের নিয়মিত প্রকাশনার জুন সংখ্যা এবং চর্যাপদ পুনর্জাগরণ উৎসব স্মারকের প্রকাশনা উন্মোচন করা হয়।
চর্যাপদ পুনর্জাগরণ উৎসব-২০২৫ চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। দ্বিতীয় দিন আজ বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান ও বক্তৃতা পরিবেশন করা হবে। বক্তৃতা দেবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরীয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
চর্যাপদের গানের পুনর্জাগরণ এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে সংযোগ স্থাপন করে দিচ্ছে। দেবোরাহ জান্নাত ফ্রান্সের লালনপন্থী সাধিকা
আগামীকাল বিকেলে একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দেবেন শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। এ ছাড়া একই দিন সন্ধ্যায় থাকবে ভাবসাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর। সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার, শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া ও জিনবধি ভিক্ষু।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে