ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা স্বাভাবিক রাখতে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগের পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ছুটি শুরু আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। আন্তবিভাগে ইউনিট প্রধানগণ প্রতিদিন তদারকি করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্টোর কিপার অথবা দায়িত্বপ্রাপ্ত স্টাফ নিজ জেলা বা উপজেলায় অবস্থান করবেন।
হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে হবে। হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগেই জানাতে হবে। প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে নিয়মানুযায়ী অবশ্যই কাউকে দায়িত্ব দিতে হবে। তার নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এ ছাড়া ছুটিতে থাকাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে সেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এমনকি ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থ ঈদের আগে ও পরে ছুটি মঞ্জুর করতে হবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ঈদুল-উল-ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হতে পারে। এই সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ছুটিকালীন সময়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিছুতেই ব্যাহত না হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে