
গাইবান্ধার সাদুল্লাপুরে তরিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে রাস্তায় আটকে মারধরের পর অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা গেছে, প্রকাশ্যে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে তরিকুল ইসলামকে বেধড়ক মারধর করেছেন কিছু যুবক। পরে তাঁকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি স্থানীয় মসজিদে ইমামতি করেন।
স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারের ওষুধের দোকানে যাচ্ছিলেন তরিকুল। পথে হাতি চামটার ব্রিজের এলাকায় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে আগে থেকে দাঁড়িয়ে থাকা সাত-আটজন যুবক। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে তরিকুলকে নামিয়ে কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করে। পরে তাঁকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। এ ছাড়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুজনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
তরিকুলের ছোট ভাই জিরু মিয়া অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে (তরিকুল) অপহরণ করেছে প্রতিপক্ষের লোকজন। দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া ও চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে সাত-আটজন মিলে প্রকাশ্যে রাস্তায় মারধরের পর তরিকুলকে তুলে নিয়ে যান। পরে মিলনের বাড়িতে তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরিকুলকে উদ্ধার করতে মিলনের বাড়িতে গেলে তাঁদের বিভিন্ন হুমকি দেখিয়ে তাড়িয়ে দেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তরিকুলের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন সুমন, মিলনসহ তাঁদের পক্ষের লোকজন। তরিকুলকে অপহরণের ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে দ্রুত তাঁকে উদ্ধারসহ জড়িতের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আজ বিকেলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে তরিকুলের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে