
ঢাকার সাভারে দুটি ট্রাক একটি আরেকটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল । একপর্যায়ে একটি আরেকটিকে অতিক্রমের সময় ট্রাক দুটির মাঝখানে পড়ে প্রাণ হারান রাব্বি হাওলাদার নামে এক ভ্যানচালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিমেরটেক বাসস্ট্যান্ড এলাকায় হাংকি ভাঙ্গা দরবার শরিফের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাব্বি হাওলাদার (১৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে। তিনি সাভারে থেকে রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, একটি ইটবোঝাই ট্রাক ও মাটি নিয়ে চলা একটি ট্রাক ঢাকামুখী লেনে পাল্লা দিয়ে চলছিল । সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না । একপর্যায়ে পেছনের গাড়িটি সামনের গাড়িকে অতিক্রম করার সময় রাব্বি হাওলাদারের রিকশাভ্যানটিকে চাপা দেয় । এতে রাব্বি হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ট্রাক দুটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে