
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সোমবার থেকে বাস চলাচল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বেলা ১১টা থেকে প্রাথমিকভাবে আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হবে এই যাত্রা। তবে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলেও এর জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে না।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা হিটলার বল গতকাল রোববার সাংবাদিকদের বলেন, সোমবার (আজ) বেলা ১১টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ীসংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হবে।
এর আগে গত শুক্রবার বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। ফার্মগেট প্রান্তের খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা।
আর উত্তরার জসীমউদ্দীন অ্যাভিনিউ পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থার কারণে বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না। পরে টোল যোগ করে যে ভাড়া হবে, সেই ভাড়া নেওয়া হবে।
জানা যায়, আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা।
জসীমউদ্দীন অ্যাভিনিউ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের নিয়ে বিআরটিসির বাস এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও না থেমে ফার্মগেটে নামবে। ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর, উত্তরা অভিমুখী যাত্রীদের তুলবে সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর, খামারবাড়ী কিংবা বিজয় সরণি থেকে; যা গণপরিবহনের নতুন একটি রুট হবে।
পরিবহন মালিক সমিতি সূত্র বলছে, বিআরটিসির বাস চললেও অন্য বাস এখনই এ রুটে চলবে না। কারণ, এক্সপ্রেসওয়েতে থামার জায়গা না থাকায় যাত্রীসংকট হবে। সরাসরি বিমানবন্দর থেকে ফার্মগেট বা ফার্মগেট থেকে বিমানবন্দরের যাত্রী অনেক কম থাকবে। বেশির ভাগ যাত্রী মহাখালী বা বনানী অংশের।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে