জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২১ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
৪৩ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৪৪ মিনিট আগে