
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সম্মিলিতভাবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
আজ শনিবার সকালে বৈরী আবহাওয়ার কারণে ডুবুরি দল নামতে কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময়ের আগেই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। সকাল ৮টায় উদ্ধার কাজ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭টায়ই প্রস্তুতি সম্পন্ন করা হয়।

নিখোঁজদের মধ্যে মো. রিপনের মরদেহের সন্ধানকে কেন্দ্র করে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পন্টুনটি আংশিক সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ওই স্থানেই নিবিড়ভাবে তল্লাশি চালাচ্ছে।
এদিকে রিপনের বোন পরিচয়দানকারী মুক্তা দাবি করেছেন, তাঁর ভাই ওই বাসেই ছিলেন। তার এই দাবির প্রেক্ষিতে উদ্ধার অভিযানে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় বিশেষভাবে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘একটি দাবি পাওয়া গেছে যে রিপন নামের একজন নিখোঁজ ব্যক্তি বাসটিতে থাকতে পারেন। এ কারণে আমরা ওই দিকটিতে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।’
উল্লেখ্য, গত বুধবার বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ নামের একটি যাত্রীবাহী বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকেই টানা উদ্ধার অভিযান চলছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারের জন্য দাফন-কাফনের খরচ হিসেবে ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে