
রাজধানীর কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দেওয়া সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। অপর সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো সাতজন হলেন সালাউদ্দিন সালমান, রিয়েল খান, শাহাদাত হোসেন, মো. উৎস, মো. আবির, মো. ফারহান ও হৃদয় হোসেন আকাশ। বাকি সাতজনের বয়স ১৮ বছরের কম।
দুপুরের পরে ১৪ জনকে আদালতে হাজির করে কলাবাগান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুম সাতজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন এবং শিশুদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।
এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাইফুল ইসলাম।
পুলিশ বলছে, গতকাল শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিডেট নামে একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দেওয়া অভিযুক্তরা। এ সময় তিন লাখ টাকা ও চারটি কম্পিউটার লুট করা হয় এবং অফিসে ভাঙচুর চালানো হয়। আটকদের কাছ থেকে নগদ ৩১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারী ইয়াছিন মৃধা বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গতকাল ৭ মার্চ পান্থপথের ত্রিধারা টাওয়ারের তৃতীয় তলায় কাবিকো কনস্ট্রাকশনে এজাহারনামীয় ১৪ আসামিসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন আসামি পরিকল্পিত ও দলবদ্ধভাবে শক্তির মহড়া ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক অফিস কক্ষে প্রবেশ করে ভাঙচুর ও লুটতরাজ শুরু করে। তাদের পরিচয় জানতে চাইলে আসামিরা বলেন, ‘তোর মালিক শেখ কবিরকে অফিস চালাতে হলে চাঁদা দিতে হবে।’ এ সময় বাদী প্রতিবাদ করলে আসামিরা অফিসের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে এবং অফিসে থাকা চারটি ডেস্কটপ (যার মূল্য দুই লাখ টাকা) অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ তিন লাখ টাকা লুট করে অন্যত্র পাঠিয়ে দেয়। বাদীর চিৎকারে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাদীকে উদ্ধার করে।
উল্লেখ্য, গ্রেপ্তার সালাহউদ্দিন সালমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক। অন্যরা তাঁর সহযোগী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে