
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।
পর্যাপ্ত জনবল না থাকা এবং ভৌগোলিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাংলাদেশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থাকে সন্তোষজনক বলে আখ্যা দেন জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের সহকারী মহাসচিব। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাদের সঙ্গে ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় অংশ নেওয়া এপিবিএনের অধিনায়ক আমির জাফর (অতিরিক্ত ডিআইজি) আজকের পত্রিকাকে বলেন, এপিবিএনের পক্ষ থেকে সভায় ক্যাম্পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। চ্যালেঞ্জ থাকার পরও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। পাশাপাশি তিনি মানবাধিকার বিষয়ে খেয়াল রাখার অনুরোধ করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উখিয়া পৌঁছায় উনাইসি লুতু ভুনিওয়াকার নেতৃত্বে জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের গাড়িবহর।
এপিবিএনের সঙ্গে মতবিনিময় শেষে ২ নম্বর (ওয়েস্ট) ক্যাম্পের ভ্রাম্যমাণ ফায়ার ফাইটিং ইউনিট, ১৮ নম্বর ক্যাম্পের কালচারাল মেমোরি সেন্টার এবং ৮ নম্বর (ওয়েস্ট) ক্যাম্পের ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন ভুনিওয়াকা। পরে বিকেল ৪টার দিকে বিমানযোগে প্রতিনিধিদলটি ঢাকায় ফেরে।
২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা মানবিক সংকট শুরুর পর গত ছয় বছরে এটিই প্রথম জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধির সফর।
সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। কূটনৈতিক সূত্র বলছে, নিরাপত্তা পরিস্থিতির ব্যাঘাত ঘটায় সরেজমিনে তা দেখতে এবং এ পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় নির্ধারণে গত রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব। গতকাল সোমবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠক করেন তিনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে