সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ মোট ৪২৪ জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। আজ রোববার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার মো. শাহজাহান মাঝি বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য জনসাধারণ উপজেলার লটাখোলা করমআলীর মোড়সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আন্দোলন করেন। এ সময় মামলার প্রধান আসামি সালমান এফ রহমানের পরোক্ষ হুকুম ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ মিছিলে আসামিরা দেশীয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মামলার বাদীসহ বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকজন মেয়ে শিক্ষার্থীসহ আন্দোলনে অবস্থানরত সাধারণ নারীদের শ্লীলতাহানি করা হয়। পরে আসামিরা ওই সময় আন্দোলনকারীদের ওপর ৬টি ককটেল নিক্ষেপ করলে অনেকই আহত হয়।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে ভুক্তভোগী মো. শাহজাহান মাঝি বাদী হয়ে মোট ১৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে