একদিনের জন্য বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরী ‘তাসলিমা’। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইন “গার্লস টেকওভার” ইভেন্টের অংশ হিসেবে মঙ্গলবার (১০ অক্টোবর) তাসলিমা এই দায়িত্ব পালন করে।
বুধবার (১১ অক্টোবর) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তাসলিমা বলে, ‘সমাজে নিজেদের একটি দৃঢ় অবস্থানে নিয়ে যেতে এই সুযোগটি আমার কমিউনিটির মেয়েদের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখান থেকে তারা অনুপ্রাণিত হবে। এই অভিজ্ঞতাটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’
তাসলিমা ভবিষ্যতে তার কমিউনিটির মেয়েদের জন্য একটি টেকসই অবস্থান তৈরির লক্ষ্যে জেন্ডার সমতা এবং নারী অধিকারের পক্ষে কাজ করতে চায়। সে কিশোরী যুব নারী ক্লাবের সদস্য। বয়ঃসন্ধিকালীন মেয়েদের জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নেতৃত্বের বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার যদি স্বপ্ন থাকে তবে স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে। কারণ শিক্ষা অর্জন এবং কঠোর পরিশ্রম করে সবকিছুই করা সম্ভব। তাই স্বপ্ন দেখতে থাকুন। এখন বিভিন্ন ক্ষেত্রে যেমন-শিক্ষা, বাল্যবিবাহ, নারী ও মেয়েরা যাতে সমাজে শক্তিশালী অবদান রাখতে পারে তার ওপর আমাদের দৃষ্টিপাত করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
‘গার্লস টেকওভার’ হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন। ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে কিশোরী স্বপ্না একদিনের জন্য কানাডীয় দূতাবাসের এবং কিশোরী সানজানা সুইডিশ দূতাবাসের দায়িত্ব পালন করেছে।
এ বছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হলো—‘কন্যাশিশুর অধিকারের জন্য বিনিয়োগ: আমাদের নেতৃত্ব, আমাদের সমৃদ্ধি’। এর মূল উদ্দেশ্য মেয়ে ও যুব নারীরা তাদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে যেসব প্রয়োজনীয় সহায়তা তাদের দিতে হবে তার প্রতি গুরুত্ব দেওয়া।

রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৪ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কিছুদিন আগে ফুরিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন চলে আসবে।
৮ মিনিট আগে
রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪০ মিনিট আগে