
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় সার্ভিস লেনে একটি প্রাইভেট কার দুর্ঘটনার মুখে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ঘোড়া উঠে আসে এবং গাড়ির সামনে দৌড়াতে শুরু করে। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেন। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, সড়কে হঠাৎ ঘোড়া চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। সৌভাগ্যবশত এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। অথচ এই আধুনিক এক্সপ্রেসওয়েতে ঘোড়ার অবাধ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘোড়ার অনিয়ন্ত্রিত উপস্থিতিতে ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট ও আতঙ্ক।
এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল সন্ধ্যায় একই এলাকায় ফেরিঘাটের কাছে এক্সপ্রেসওয়েতে উঠে আসে একটি ঘোড়া। মহাসড়কে এলোমেলোভাবে দৌড়াতে থাকায় পরিবহনচালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘোড়াটিকে সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে